বিদ্রোহী প্রার্থীদের ফিরিয়ে নিচ্ছে বিএনপি, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা
গত নির্বাচনে হাঁস প্রতীকে নির্বাচন করেন রুমিন ফারহানা। ফাইল ছবি
ads

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। তবে পরিস্থিতি বিবেচনায় এবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের অনেককে দলে ফিরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। এমন অবস্থায় এ বিষয়ে মুখ খুলেছেন বিএনপির মনোনয়ন না পেয়ে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি জানান, তিনি বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি। 

আরো পড়ুন : এটি ছিল একটি ফাঁদ, আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে

ওই পোস্টে রুমিন ফারাহানা বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’

তিনি বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির ৮০-৮৫ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। তাদের নির্বাচনে অংশ নেয়ার কারণে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে ৭ জন জয়ী হন। এই সাতজনের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। রুমিন বিএনপি থেকে বহিষ্কার হওয়ার আগ পর্যন্ত দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরো পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।