বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমী, মহাসচিব ফখরুল ইসলাম
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমী ও মহাসচিব ফখরুল ইসলাম। নয়া দিগন্ত
ads

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত নির্বাচিত হয়েছেন আল্লামা আবু জাফর কাসেমী। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন মুফতী ফখরুল ইসলাম। 

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কাউন্সিলে মজলিসে শূরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

আরো পড়ুন : নোটিশ ছাড়াই মাওলানার পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়ায় ক্ষুব্ধ তাকি উসমানী

কাউন্সিলে সারাদেশ থেকে আগত মজলিসে শূরার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নতুন আমির ও মহাসচিব নির্বাচিত হন।

কাউন্সিলে গঠনতন্ত্র সংস্কার কমিটির প্রস্তাবিত বিভিন্ন সংশোধনীও অনুমোদন করা হয়। সংশোধিত গঠনতন্ত্রের ১৪ নম্বর ধারার ‘ঘ’ উপধারায় বলা হয়েছে, আমিরে শরীয়তের অবর্তমানে সিনিয়র নায়েবে আমির এবং মহাসচিবের অবর্তমানে সিনিয়র যুগ্ম মহাসচিব দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন : সত্যিই কি দেশে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শেখ হাসিনা!

এ ছাড়া ১৫ নম্বর ধারায় দলের কেন্দ্রীয় সংগঠনে চারটি পরিষদ রাখার বিধান করা হয়েছে। একই ধারার ১ নম্বর উপধারার ‘ক’ অনুযায়ী, মজলিসে শূরার সদস্যসংখ্যা ২০১ থেকে বাড়িয়ে ৩১৩ করা হয়েছে। আর ১৫ নম্বর ধারার ২ নম্বর উপধারা অনুযায়ী, মজলিসে আমেলার সদস্যসংখ্যা ৪০ থেকে বাড়িয়ে ১৫১ করা হয়েছে।

গঠনতন্ত্রের ৩৯ নম্বর ধারার ‘ক’ উপধারায় মজলিসে আমেলার মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে। এ ছাড়া ৪৫ নম্বর ধারার ‘ক’ উপধারাও সদস্যদের মতামতের ভিত্তিতে পরিবর্তন করা হয়েছে।

কেন্দ্রীয় কাউন্সিলে নির্বাচিত আমির ও মহাসচিবসহ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চার বছর দায়িত্ব পালন করবে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির শপথ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।