ভূঞাপুরে বিদেশী ভাষা শেখার সুযোগ পাচ্ছেন তরুণরা
ads

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভাষার দতাই বড় যোগ্যতা। ভিনদেশী ভাষা শিখে ঘরে বসেই অনলাইনে কাজ করে ডলার আয় সম্ভব। শুধু তাই নয়, উচ্চ বেতনে বাইরের দেশে কাজের সুযোগও বেড়ে যায় কয়েকগুণ। বিষয়টি মাথায় রেখে টাঙ্গাইলে চালু করা হয়েছে আরবি, ইংরেজিসহ বেশ কয়েকটি ভাষার ওপর প্রশিণ কার্যক্রম। এতে বেকারত্বের হতাশা কাটিয়ে নতুন স্বপ্ন দেখছেন তরুণরা। দেশে এবারই প্রথম টাঙ্গাইলের ভূঞাপুর ইউএনও মাহবুব হাসান গ্রহণ করেছেন এমন উদ্যোগ। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তরুণ সমাজসহ প্রত্যন্ত অঞ্চলের মানুষ।  
জানা যায়, ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা গঠিত। উপজেলার বেকার সমস্যা দূর করতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে ইউএনও মাহবুব হাসান। বিনা খরচে আরবি, ইংরেজিসহ বিভিন্ন ভাষার প্রশিণ গ্রহণের সুযোগ পাচ্ছেন তারা। প্রতি ব্যাচে ১৫ জন করে ভাষা প্রশিণ দেয়া হচ্ছে। বিদেশী ভাষা শিখে অংশগ্রহণকারীরা সৌদি আরব, দুবাই, কাতার, মালেশিয়া, চীন, জাপান ও ইউরোপসহ বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাবেন। কোর্সে ভাষা শিার পাশাপাশি ফ্রিল্যান্সিং, কাস্টমার সাপোর্ট এবং প্রয়োজনীয় দতা শেখানো হচ্ছে। ইউএনও মো: মাহবুব হাসান বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিদেশগামী তরুণদের কর্মদ হিসেবে গড়ে তোলার ল্েয বিনা খরচে ভাষা শেখাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।