চা শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহণ
ads

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের চা বাগানগুলোতে চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই নারী-পুরুষ শ্রমিকেরা সারিবদ্ধভাবে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়ছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণে কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
জেলার সাত উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতে মোট ভোটার ৬০ হাজার ৪৮২ জন। এর মধ্যে শ্রীমঙ্গলে ৪০টি পঞ্চায়েতে ১৮ হাজার ৮২২, কমলগঞ্জে ২৩টিতে ১৪ হাজার ৪৩০, কুলাউড়ায় ২২টিতে আট হাজার ৬৫৬, জুড়ীতে ১৬টিতে সাত হাজার ৮৪৯, রাজনগরে ১৩টিতে পঁাঁচ হাজার ৭৫২, বড়লেখায় ১৮টিতে তিন হাজার ৮১৭ এবং সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে এক হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।
ভোটাররা জানান, শ্রমিকদের অধিকার আদায়, বাগানের শান্তি-শৃঙ্খলা রা এবং চিকিৎসা, শিা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেÑ এমন নেতৃত্ব প্রত্যাশা করছেন তারা।