বেরোবিতে শিবিরের বিােভ
ads

লীগ ধর জেলে ভর, আপা আপা করিস না, তোদের আপা আসবে না সেøাগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিােভ করেছে শাখা ছাত্রশিবির। গতকাল শনিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সংগঠনটি ক্যাম্পাসে এই বিােভ অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি রাকিব মুরাদ ও সেক্রেটারি ইমরান খান সৌরভের নেতৃত্বে মিছিলটি বেলা সাড়ে ১১ টায় ভিসির বাসভবনের সামন থেকে শুরু হয়ে প্রধান ফটকে শেষ হয়। প্রধান ফটকের সামনে সমাবেশে বক্তব্য রাখেন শিবির সভাপতি ও সেক্রেটারি। শিবির সভাপতি রাকিব মাহমুদ বলেন, আওয়ামী লীগ তারা মতায় থাকতে ১৭ বছর এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই। তারা গুম, খুন, হত্যার রাজনীতি শুরু করে দিয়েছিল। সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আবারো দেশে নৈরাজ্য তৈরি করে, দেশকে বিভাজনের রাজনীতি তৈরি করতে চায়। আমরা সর্বদা সতর্ক এবং সজাগ থাকব, যাতে আওয়ামী নৈরাজ্যকে আমরা রুখে দিতে পারি। সেক্রেটারি ইমারন খান সৌরভ বলেন, ভারতীয় আধিপত্যবাদকে বলতে চাইÑ ভারত যদি বাংলাদেশকে নিয়ে নোংরা খেলা করতে চায়, বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নিবে না। বাংলাদেশের জনগণ জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আগামীতেও যদি দরকার হয়, বাংলাদেশের জনগণ এবং ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের যে কোনো নৈরাজ্যকে রুখে দিবে। রংপুর ব্যুরো।