
বাংলাদেশ ও দণি আফ্রিকার মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ল্েয চট্টগ্রাম কাব লিমিটেডে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার বাংলাদেশে নিযুক্ত দণি আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল ও তার স্ত্রী ড. নেলিস্ত্রা সুকলাল সিংয়ের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে দণি আফ্রিকার অনারারি কনসাল মোহাম্মদ সোলায়মান আলম শেঠ।
অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার হরিশ কুমার, শেঠ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলম, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক অলিভিয়ের রু, সাউথ আফ্রিকান কনস্যুলেট বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর ইঞ্জি: কাজী মোঃ মাহমুদসহ বিভিন্ন দেশের অনারারি কনসাল ও কনসালসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা, ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা এবং সামাজিক-সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে বন্দরনগরী চট্টগ্রামের সাথে দণি আফ্রিকার বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
এই মহতী আয়োজনের জন্য হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল অনারারি কনসাল মোহাম্মদ সোলায়মান আলম শেঠ ও কনসুলেটের ডেপুটি ডিরেক্টর প্রকৌশলী কাজী মো: মাহমুদকে ধন্যবাদ জানান।
আয়োজকরাও আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা আরো সুদৃঢ় করবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









