
রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার আখানগর ইউনিয়নের ঝাড়গঁাঁও গ্রামের শেষ সীমানায় দেবীডাঙ্গা। চারপাশের গ্রামগুলোতে সন্ধ্যায় বৈদ্যুতিক বাতি জ্বলে উঠলেও এখানকার কয়েকটি পরিবারকে থাকতে হয় অন্ধকারে। প্রায় ১০ বছর ধরে বিদ্যুৎ সংযোগের অপোয় দিন কাটছে তাদের। বিদ্যমান বিদ্যুৎ লাইন থেকে মাত্র ৮০০ মিটার দূরে বসতি হলেও খুঁটি স্থাপন ও লাইন সম্প্রসারণ না হওয়ায় সংযোগ পাচ্ছেন না বাসিন্দারা।
সন্ধ্যা নামলেই হারিকেন কিংবা চার্জার লাইটের ীণ আলোয় চলে তাদের দৈনন্দিন কাজ। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিার্থীরা।
এক অভিভাবক বলেন, চারপাশের বাড়িতে আলো জ্বললেও তাদের ঘরে ১০ বছর ধরে বিদ্যুৎ নেই। সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কবে বিদ্যুৎ পাবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।
ঝাড়গাঁও গ্রামের মূল অংশ থেকে বিচ্ছিন্ন আরও ১০-১২টি পরিবার তিন থেকে পাঁচ বছর ধরে বিদ্যুৎ সংযোগের অপোয় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, লাইন সম্প্রসারণে পাঁচ থেকে ছয় লাখ টাকা ব্যয়ের কথা জানানো হয়েছে। এত টাকা জোগাড় করা তাদের পে সম্ভব নয়।
ঝাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, বিদ্যুৎ না থাকায় শিার্থীদের পড়াশোনায় বিঘœ ঘটছে। এসব পরিবারের দুর্ভোগ কমাতে দ্রুত সংযোগ দেয়া প্রয়োজন।
আখানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনি পারভেজ বলেন, পরিবারগুলোর বিদ্যুৎ সংযোগ জরুরি। পল্লী বিদ্যুৎ কর্তৃপরে সাথে সমন্বয় করে জরিপ ও লাইন সম্প্রসারণের উদ্যোগ নিলে সমস্যার সমাধান হতে পারে।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির রুহিয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গগন সাহা বিষয়টি সরেজমিন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









