লটারি ব্যবস্থার পুনঃপ্রবর্তনসহ আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আসছে : বিএসইসি চেয়ারম্যান
ads

 

দেশের পুঁজিবাজারে কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে পূর্বের লটারি পদ্ধতির পুনঃপ্রবর্তনসহ প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালায় একাধিক পরিবর্তন আনতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বিধিমালায় মূল্য নির্ধারণ পদ্ধতি, বুক বিল্ডিং, মিউচুয়াল ফান্ডের বরাদ্দ, আন্ডাররাইটিং এবং তালিকাভুক্তির প্রক্রিয়ায় পরিবর্তনের প্রস্তাব রাখা হচ্ছে। পাশাপাশি বড় কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেয়া এবং প্রয়োজনে জনস্বার্থে কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করার উদ্যোগও নেয়া হচ্ছে।
সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।
তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসির দায়িত্ব শুধু নিয়মকানুন তৈরি করা নয়, বাজারের উন্নয়নে সহায়তাকারী হিসেবেও কাজ করতে হবে। কারণ, অংশীজনদের সমস্যা বিবেচনায় না নিলে নিয়মকানুনের যথাযথ বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণে কমিশন নতুন কোনো বিধিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট পগুলোর মতামত নিচ্ছে। খসড়া বিধিমালা জনমত যাচাইয়ের জন্য প্রকাশের পর আবারো অংশীজনদের সাথে আলোচনা করে চূড়ান্ত করা হচ্ছে। মার্জিন ঋণ বিধিমালা, ডিরেক্ট লিস্টিং বিধিমালাসহ বিভিন্ন েেত্র এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। নতুন আইপিও বিধিমালার খসড়াও প্রায় চূড়ান্তÍ পর্যায়ে রয়েছে। চূড়ান্ত করার আগে আবারো সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে যাতে তা সবার কাছে গ্রহণযোগ্যতা পায়।  
বিএসইসি চেয়ারম্যান বলেন, বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানির সমস্যা সম্পর্কে কমিশন অবগত। বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলোর লভ্যাংশ বিতরণে করসংক্রান্ত ছাড়পত্র পেতে দীর্ঘ সময় লাগার কারণে আগে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ দিতে পারত না। এ সমস্যা সমাধানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছাড়পত্র পাওয়ার পর লভ্যাংশ বিতরণের সুযোগ করে দেয়া হয়েছে। এ ছাড়া বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের েেত্র কোম্পানিগুলোর সমস্যার কথা বিবেচনায় নিয়ে ডিজিটাল ও হাইব্রিড পদ্ধতিতে সভা আয়োজনের নিয়ম সহজ করা হয়েছে। আগে ডিজিটাল এজিএম আয়োজনের জন্য নির্দিষ্ট সময় ধরে তালিকাভুক্ত থাকার শর্ত ছিল। সেটি শিথিল করে এখন পাঁচ শতাংশ বা তার বেশি শেয়ারধারী কোম্পানির জন্যও সুযোগ রাখা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া কোম্পানির লভ্যাংশ ঘোষণার আগে নির্দিষ্ট সময়ের জন্য স্পন্সর শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকটেড পিরিয়ড নিয়েও কাজ চলছে। বর্তমানে হিসাব বছর শেষ হওয়ার দুই মাস আগে থেকে পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার আগ পর্যন্ত এ বিধিনিষেধ থাকে। এ সময় আরো কমানোর বিষয়টি বিবেচনা করছে কমিশন।
 নতুন আইপিও বিধিমালায় বুক বিল্ডিং পদ্ধতিতে মূল্য নির্ধারণের প্রক্রিয়ায় পরিবর্তনের পরিকল্পনার কথা জানান বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, আগে আইপিওর মূল্য নির্ধারণে চারটি পদ্ধতি ব্যবহারের কথা বলা হয়েছিল। তবে এখন ইস্যু ম্যানেজারকে একটি মূল্যায়ন পদ্ধতি বেছে নেয়ার সুযোগ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। সে েেত্র ওই মূল্যায়নের যৌক্তিকতা ব্যাখ্যা ও প্রমাণের দায়িত্ব ইস্যু ম্যানেজারের ওপর থাকবে। প্রয়োজনে অন্য পদ্ধতিগুলো সহায়ক হিসেবে ব্যবহার করা যাবে। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের মাধ্যমে কাট-অফ মূল্য নির্ধারণের ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, যে বিনিয়োগকারী যে দামে শেয়ার কেনার প্রস্তাব দেবেন, তাকে সেই দামেই শেয়ার নিতে হবে। এতে মূল্য নির্ধারণে বাজারের অংশগ্রহণ বাড়বে বলে মনে করছে কমিশন। একই সাথে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দে লটারি পদ্ধতি চালুর কথাও জানান তিনি। বড় কোম্পানিগুলোর আইপিওতে বুক রানার পদ্ধতি চালুর পরিকল্পনার কথাও জানান বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকার বেশি আকারের আইপিওতে এ পদ্ধতি চালুর প্রস্তাব করা হচ্ছে। এ পদ্ধতিতে কোম্পানি বা ইস্যু ম্যানেজার সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার কেনার আগ্রহ ও প্রস্তাবিত মূল্য সংগ্রহ করবেন। এর ভিত্তিতে মূলধন সংগ্রহের পরিকল্পনা করা হবে। বড় আইপিওতে এ পদ্ধতি কার্যকর হলে মূল্য নির্ধারণ ও মূলধন সংগ্রহের প্রক্রিয়া আরো সংগঠিত হবে বলে মনে করছে কমিশন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, কমিশন প্রথমে বড় কোম্পানিগুলোকে স্বেচ্ছায় পুঁজিবাজারে আসার জন্য উৎসাহিত করছে। তবে এতে প্রত্যাশিত সাড়া না পাওয়া গেলে জনস্বার্থে তালিকাভুক্তি নিশ্চিত করার জন্য আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও রয়েছে। এজন্য সিকিউরিটিজ আইনের আওতায় নির্দিষ্ট সীমার বেশি মূলধন সংগ্রহ বা ব্যবহার করা কোম্পানির েেত্র কমিশনের অনুমোদন ও তালিকাভুক্তির শর্ত পুনরায় কার্যকর করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ‘পাবলিক ইন্টারেস্ট কোম্পানি’ বা জনস্বার্থ-সংশ্লিষ্ট কোম্পানির ধারণা চালুর পরিকল্পনা রয়েছে। বড় কোম্পানিগুলো পুঁজিবাজারে এলে বাজারের মূলধন বাড়বে এবং বিনিয়োগকারীদের জন্য ভালো কোম্পানিতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে। বর্তমানে দেশের পুঁজিবাজারের বাজার মূলধন মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় অনেক কম। এ অবস্থায় বাজারের সরবরাহ বাড়াতে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করা জরুরি।
অন্য দিকে আইপিও আবেদন ও যাচাইয়ের প্রক্রিয়া ডিজিটাল করার জন্য ইলেকট্রনিক প্ল্যাটফর্ম প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বিধিমালা কার্যকর হলে এ প্ল্যাটফর্ম চালু করা হবে। এতে কোম্পানির আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়ার প্রক্রিয়া সহজ হবে এবং কাগজপত্রের জটিলতা কমবে। আইপিও আবেদন যাচাইয়ের েেত্র ‘এক্সটেন্ডেড অডিট’ বা বিস্তৃৃত নিরীা পদ্ধতি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এ ব্যবস্থায় নিরীক শুধু আর্থিক বিবরণীর তথ্য যাচাই করবেন না, বরং কোম্পানির সম্পদ ও সংশ্লিষ্ট নথিপত্রের সত্যতাও যাচাই করবেন। তবে এতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব কমবে না; নিরীক ও ইস্যু ম্যানেজার উভয়কেই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। মাসুদ খান বলেন, কমিশন দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করছে, যাতে বিএসইসি বা স্টক এক্সচেঞ্জের কারণে কোনো কোম্পানির আবেদন প্রক্রিয়ায় অযথা বিলম্ব না হয়। তিনি মনে করেন, বাজারের উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পরে সহযোগিতা প্রয়োজন।