সাভারে বাসে অগ্নিসংযোগের চেষ্টা শ্রমিক লীগের ৬ জন আটক
ads

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারে পার্কিং করা বাসে অগ্নিসংযোগের চেষ্টা ও ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ও ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
গত শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন-সংলগ্ন রাজ ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আলমগীর হোসেন (৩০), বাবুল হোসেন (২৪), রাজিব হোসেন (২০) ও তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার। অন্য দু’জনের পরিচয় তাৎণিকভাবে জানা যায়নি। এ সময় একটি বাস, ব্যানার, পেট্রল ও মশাল উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, ঘটনাস্থল থেকে পাঁচজন এবং তেঁতুলঝোড়া এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। জব্দ বাসটি হানিফ পরিবহনের নয়। নকল নাম ব্যবহার করে বাসটি দিয়ে আটক ব্যক্তিরা বিভিন্ন সময় নাশকতা চালাতেন বলে জানান তিনি।