
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ‘ইকো ফেয়ার লিমিটেড’ নামে একটি জ্বালানি উৎপাদনকারী কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র জমা দিতে কারখানা কর্তৃপকে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে।
গত বুধবার বিকেলে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শাইলবাড়ি এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই ইউএনও মোহাম্মদ আল মামুন। এ সময় আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইকো ফেয়ার লিমিটেড কারখানায় কাঠ ও কাঠের গুঁড়া থেকে জ্বালানি তৈরি করা হয়। কারখানাটির কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা যাচাই করতে অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।
ইউএনও মোহাম্মদ আল মামুন জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে পরবর্তী সময়ে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরিবেশের সুরা ও জনস্বার্থে উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









