
হেলাল উদ্দিন লিটন তজুমদ্দিন (ভোলা)
যে বয়সে বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, সহপাঠীদের সাথে হাসি-আনন্দে কাটানোর কথা, সেই বয়সে বাবার হাত ধরে পথে পথে ঘুরছে সুমাইয়া। কখনো বাবাকে হাঁটতে সাহায্য করছে, কখনো মানুষের দুয়ারে দাঁড়িয়ে চাইছে সাহায্য। সংসারের দু’মুঠো খাবার জোগাড় করতে বাবার ভিার সাথী হতে হয়েছে ষষ্ঠ শ্রেণীর এই শিার্থীকে। অভাব আর অসুস্থতা কেড়ে নিয়েছে তার শৈশবের স্বাভাবিক আনন্দ।
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ডাইয়ারপাড় এলাকার বাসিন্দা ৪৪ বছর বয়সী জাকির হোসেন। চার বছর আগেও কৃষিকাজ করে স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেকে নিয়ে স্বাভাবিক জীবন কাটাতেন। সামান্য কোমরব্যথা থেকে ধীরে ধীরে তার ডান পা অবশ হয়ে যায়। এখন হাঁটাচলা ও কাজ করার সামর্থ্য হারিয়ে সংসারের একমাত্র উপার্জনম মানুষটি অসহায়।
চিকিৎসার জন্য নিজের জমানো টাকা ও মানুষের সহায়তা মিলিয়ে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করেছেন জাকির। কিন্তু সুস্থ হতে পারেননি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খেতে হয়, যার পেছনে মাসে প্রায় সাড়ে তিন হাজার টাকা ব্যয়। সেই টাকাও জোগাড় করতে হিমশিম খেতে হয় তাকে। গত ছয় মাস ধরে বাধ্য হয়ে ভিাবৃত্তি করছেন।
জাকির বলেন, ‘চার বছর আগেও নিজের আয় দিয়ে সংসার চালাতাম। এখন পঙ্গু হয়ে ভিা করতে হচ্ছে। আমার তিন শতাংশ জমির বসতভিটা ছাড়া আর কিছু নেই। ভাতা পেলেও সংসার চলে না। স্ত্রী-সন্তানদের নিয়ে খুব কষ্টে আছি। একটি মুদি দোকান করে দিলে সেটি চালিয়ে পরিবারের খরচ জোগাতে পারতাম। মেয়েটাকেও আর ভিার সাথী হতে হতো না।’ জাকির প্রতিদিন ভিা করতে পারেন না। অসুস্থ শরীর নিয়ে বেশিণ চলাফেরা করাও সম্ভব হয় না। তাই স্কুল বন্ধের দিন মেয়ে সুমাইয়াকে সাথে নিয়ে বের হন। বাবার অসহায়ত্ব দেখে পড়াশোনার পাশাপাশি সংসারের কষ্ট ভাগ করে নিতে পথে নামতে হয় তাকে। সুমাইয়া স্থানীয় সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিার্থী। তার কথায়, ‘বাবা ভিা করতে না পারলে অনেক সময় আমাদের অর্ধাহারে থাকতে হয়। স্কুল বন্ধ থাকলে বাবাকে নিয়ে বের হই। আমার কাঁধে ভর দিয়ে বাবা হাঁটেন। আমি ভালোভাবে পড়াশোনা করতে চাই। কিন্তু অভাবের কারণে পড়ালেখা ঠিকমতো হচ্ছে না। আমাদের সাহায্য করলে বাবাকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিা করতে হতো না।’ অসহায় এ পরিবারটির চাওয়া, ভিার জীবন থেকে মুক্তি পেতে একটি কর্মসংস্থানের ব্যবস্থা। সামান্য সহায়তা পেলে হয়তো জাকির আবার স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে পারবেন, আর সুমাইয়া ফিরে পাবে স্কুল, বই-খাতা ও স্বাভাবিক শৈশব। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন বলেন, জাকির হোসেন তার সাথে দেখা করলে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









