
আজিজুল হক গাজীপুর
দীর্ঘদিনের শ্রমিক আন্দোলন, বিােভ, সড়ক অবরোধ ও সহিংসতার উত্তাপ কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ পোশাকশিল্প এলাকা গাজীপুরে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে প্রায় এক মাস ধরে চলা আন্দোলনের পর গতকাল শনিবার সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকরা। বন্ধ থাকা কারখানাগুলোও খুলে দেয়া হয়েছে। শ্রমিকদের পদচারণায় শিল্পাঞ্চলে ফিরে আসছে উৎপাদন ও কর্মচাঞ্চল্য। তবে চলমান আন্দোলনে ক্রয়াদেশ প্রত্যাহার হওয়ায় কিছু বন্ধ কারখানা চালুর ক্ষেত্রে অনিশ্চয়তা কাটেনি।
জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের স্বাভাবিকভাবে কারখানায় যথারীতি প্রবেশ করতে দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার, টঙ্গীর সাতাইশ, গাজীপুরা, সদর উপজেলার বাংলা বাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও নতুন করে আন্দোলন, বিােভ, সড়ক অবরোধ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর টহলও অব্যাহত ছিলো।
এদিকে শ্রমিকদের কাজে ফেরার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ ও আইডি থেকে আন্দোলন অব্যাহত রাখার আহ্বানমূলক পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। ‘গার্মেন্ট শ্রমিক গাজীপুর’ ও ‘হা-মীম গ্রুপ অ্যান্ড গার্মেন্ট’ নামের দু’টি পেজ থেকে এ ধরনের পোস্ট দেয়া হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাথে সংশ্লিষ্ট বলে পরিচিত কিছু আইডি থেকেও উসকানিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে।
অন্য দিকে এসব পোস্টের বিপরীতে অনেক ব্যবহারকারী শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ শিল্প ও কর্মসংস্থান রায় ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি, কারখানার উৎপাদন এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হওয়ার পাশাপাশি কারখানায় নিয়মিত উৎপাদন বজায় থাকলে কর্মসংস্থান ও দেশের রফতানি খাত উপকৃত হবে।
টঙ্গীর সাতাইশ রোডে কথা হয় শ্রমিক বাবুল, খসরু মিয়া ও ফাতেমা আক্তারের সাথে, তারা বলেন, নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই। আজ থেকে আনন্দের সাথে কাজ করব। পোশাকশ্রমিক স্বপ্না ও বৃষ্টি আক্তার বলেন, আগের বেতনে মাসের খরচ চালানো কঠিন ছিল। বাড়িভাড়া বেশি, বাজারে জিনিসপত্রের দামও বেশি। নতুন মজুরিতে কিছুটা স্বস্তি পাব। শ্রমিকদের এই প্রত্যাবর্তনকে শিল্পাঞ্চলের স্থিতিশীলতার ইতিবাচক লণ হিসেবে দেখছেন কারখানা সংশ্লিষ্টরা।
কালিয়াকৈরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকরা আন্দোলন থেকে বেরিয়ে এসে আনন্দের সাথে কারখানায় যোগ দিচ্ছেন। এতে শিল্পাঞ্চলে স্বস্তি ফিরে এসেছে। সরকারের নির্ধারিত মজুরিতে শ্রমিকরা সন্তুষ্ট বলে মনে করছেন তারা। কারখানা ভালো চললে আমরা ও শ্রমিকরাÑ দুই পই ভালো থাকবে। দেশের পোশাকশিল্পও এগিয়ে যাবে।
প্রায় এক মাস ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছিল। এ সময় বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হয়, কোথাও ছুটি ঘোষণা করা হয়, আবার কোথাও শ্রমিকদের বিােভে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শিল্পাঞ্চলের বিপুলসংখ্যক কারখানায় উৎপাদন বন্ধ বা সীমিত হয়ে পড়ায় শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশা করি শ্রমিকরা আর আন্দোলনে আসবেন না, কাজে মনোনিবেশ করবেন। তবে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে। গতকাল সকালে বাংলা বাজার এলাকায় দু’টি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে গড়িমসি করে, পরে তাদেরকে বুঝিয়ে কাজে ফিরিয়ে নেয়া হয়। এ ছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









