জাকাতের সঠিক ব্যবস্থাপনায় মানুষকে স্বাবলম্বী করা সম্ভব : সিলেট চেম্বার প্রশাসক
ads

সিলেট ব্যুরো
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বলেছেন, জাকাত শুধু দান বা আর্থিকসহায়তা নয়; দারিদ্র্যবিমোচন, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা ও মানুষের আত্মমর্যাদা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিক পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় জাকাতের অর্থÑ শিা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যয় করা হলে পরনির্ভরশীল মানুষকে স্বাবলম্বী করা সম্ভব।
গত শুক্রবার রাতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে সিলেট চেম্বার অডিটোরিয়ামে ‘জীবনের পরিবর্তন : পরনির্ভরশীলতা থেকে মর্যাদা ও স্বনির্ভরতার পথে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আলীম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতির সভাপতি আলীমুল এহছান চৌধুরী। জাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য দেন সিলেট সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মোহাম্মদ এহসান উদ্দিন। সিজেডএমের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অবসরপ্রাপ্ত কর্নেল মো: জাকারিয়া হোসেন সংস্থাটির বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সেমিনার পরিচালনা করেন সিজেডএমের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান।