
কিশোরগঞ্জের হোসেনপুরে আমন ধান কাটার পর চরাঞ্চলের দূরন্ত শিশুরা জমিতে ছুটে বেড়ায় ইঁদুরের গর্তের খোঁজে। তারা ইঁদুরের চুরি করে নেয়া গর্তে জমা রাখা সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। তারা ইঁদুরের গর্ত খুঁজে পেলেই আনন্দে মেতে উঠে। তারা তখন ওই গর্ত খুঁড়ে ইঁদুরের চুরি করা ধানের শীষ সংগ্রহ করে। সংসারের বাড়তি প্রাপ্তির আশায় এভাবেই ঝুঁকি নিয়ে তাদের এ ব্যতিক্রমী কাজ। ছবিটি সম্প্রতি হোসেনপুর-গফরগাঁও সড়কের খুরশিদ মহল সেতুসংলগ্ন ব্রহ্মপুত্রের চরাঞ্চল থেকে তুলেছেন হোসেনপুর উপজেলা সংবাদদাতা মো: জাহাঙ্গীর আলম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









