
শফিউল আযম বেড়া (পাবনা)
পাবনার বেড়া উপজেলায় ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গভীর নলকূপের পানিতেও মিলছে বিষাক্ত এ উপাদান। এতে উপজেলার প্রায় তিন লাখ মানুষ দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁঁকিতে রয়েছেন। বিকল্প নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় অনেকেই বাধ্য হয়ে আর্সেনিকযুক্ত পানিই পান করছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার ৯টি ইউনিয়ন ও বেড়া পৌরসভায় ১২৪টি কমিউনিটিভিত্তিক গভীর নলকূপ স্থাপন করা হয়। প্রতিটিতে ব্যয় করা হয় প্রায় আট লাখ ৬৩ হাজার টাকা। এর মধ্যে ১৭টি নলকূপের পানিতে আর্সেনিক পাওয়া গেছে। বাকি নলকূপগুলোর পানি আর্সেনিক ও আয়রনমুক্ত।
অন্য দিকে, ২০২২-২৩ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২২০ ফুট গভীরতায় স্থাপিত ৭২টি নলকূপের মধ্যে ৭০টির পানিতেই আর্সেনিক শনাক্ত হয়। মাত্র দু’টির পানি নিরাপদ পাওয়া যায়। এতে গভীর পানিস্তরেও আর্সেনিকের বিস্তার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ডিপিএইচইর তথ্য অনুযায়ী, মাসুমদিয়া ইউনিয়ন ও বেড়া পৌরসভার সানিলা মহল্লা সবচেয়ে বেশি আর্সেনিকপ্রবণ। তুলনামূলক কম ঝুঁঁকিতে রয়েছে ঢালারচর ইউনিয়ন। ২০০৪ সালে আর্সেনিক ও আয়রন দূর করতে স্থাপন করা ৫০টি রিমুভাল প্ল্যান্টের মধ্যে বর্তমানে সচল রয়েছে মাত্র ১০টি। রণাবেণের অভাবে বাকি ৪০টি অকেজো হয়ে পড়েছে।
হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল করিম জানান, গ্রামের অধিকাংশ নলকূপের পানিতে আর্সেনিক রয়েছে। দীর্ঘদিন এ পানি পান করায় কয়েকজনের হাত-পায়ে কালো দাগ দেখা দিয়েছে। আমিনপুরের গৃহিণী রওশন আরা বলেন, নিরাপদ পানির জন্য দূরের নলকূপ থেকে পানি আনতে হয়। সব সময় তা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে বাড়ির নলকূপের পানি ব্যবহার করতে হয়।
চিকিৎসকদের মতে, দীর্ঘদিন আর্সেনিকযুক্ত পানি পান করলে ত্বকের বিভিন্ন সমস্যা ছাড়াও লিভার, কিডনি ও ফুসফুসের রোগ এবং ক্যান্সারের ঝুঁঁকি বাড়ে। অনেক েেত্র আট থেকে ১০ বছর পর এর লণ প্রকাশ পায় বলে জানিয়েছেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত পানির গুণগত মান পরীা, অকেজো প্ল্যান্ট সংস্কার, বৃষ্টির পানি সংরণ এবং পাইপলাইনে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা জরুরি।
বেড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মো: মনোয়ার হোসেন বলেন, ঢালারচর ও চরাঞ্চল ছাড়া উপজেলার প্রায় সব ইউনিয়ন ও পৌর এলাকার অগভীর পানির স্তরে আর্সেনিকের উপস্থিতি রয়েছে। চলতি অর্থবছরে নতুন প্রকল্প ও বরাদ্দ পাওয়া গেলে ঝুঁঁকিপূর্ণ এলাকায় নিরাপদ পানি সরবরাহ সম্প্রসারণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









