
নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘কাগজে বাঘ’ আখ্যা দিয়ে এর পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনে বাতিল করে নতুন চুক্তির রূপরেখা প্রণয়নের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ।
তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ক্ষুদ্র দলীয়, গোষ্ঠীগত ও উপজাতীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। একই সাথে চুক্তির পগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। শুধু সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে চুক্তি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুললে সমস্যার সমাধান হবে না।
গতকাল চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘৩০ বছরে পার্বত্য চুক্তি : বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি?’ শীর্ষক আঞ্চলিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। সিসিআরএসবিডি আয়োজিত এ সংলাপে অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, আমরা ঘুমে থাকব, চুক্তি ঘুমে থাকবেÑ একজন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বছরের পর বছর গাড়ি চালাবেন, আর এদিক দিয়ে আক্রমণ চলতে থাকবে, বাজার লুট হবে, ব্যাংক লুট হবে, সাধারণ পর্যটকরা জিম্মি হয়ে জীবনের আতঙ্কে পড়বেন, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন না, চাঁদাবাজির রাজত্ব চলবেÑ তারপর আমরা এই চুক্তিকে কীভাবে সফল বলতে পারি?
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির একজন স্বারকারী হিসেবে জনসংহতি সমিতিরও দায়িত্ব রয়েছে। শুধু সরকারকে দায়ী না করে চুক্তির বাস্তবায়নে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। আঞ্চলিক পরিষদের নেতৃত্বকে পার্বত্য অঞ্চলের অন্যান্য জাতিগোষ্ঠীর নেতাদের একত্র করে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প প্রত্যাহারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, চুক্তির পর যেসব সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, সেসব এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মূল্যায়ন প্রয়োজন। কিছু জায়গায় ক্যাম্প প্রত্যাহারের পর সন্ত্রাসীরা সেসব স্থান দখল করেছে।
পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান ও আঞ্চলিক নিরাপত্তার বিষয় তুলে ধরে তিনি বলেন, একদিকে সংঘাতময় মিয়ানমার, অন্য দিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে। এ অবস্থায় বাংলাদেশের সীমান্ত সুরা, সামরিক বাহিনী ও বিজিবির ভূমিকা জাতীয় নিরাপত্তার অংশ।
অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, আগামী ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৩০ বছর পূর্ণ হবে। এই প্রোপটে চট্টগ্রাম থেকে নাগরিক সংলাপের মাধ্যমে চুক্তির পুনর্মূল্যায়নের দাবি জানানো হচ্ছে। প্রয়োজনে চুক্তি বাতিল করে জনগণের আশা-আকাক্সক্ষা ও বর্তমান বাস্তবতার আলোকে সব নাগরিকের অংশগ্রহণে নতুন চুক্তির রূপরেখা প্রণয়নের আহ্বান জানান তিনি।
শিাবিদ ড. শরিফ আশরাফুজ্জামানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব। বক্তব্য রাখেন নাজমুল ইসলাম চৌধুরী, হাসিনা জাকারিয়া, রাজনীতিবিদ গোলাম ফারুক ও ইমন মোহাম্মাদ প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









