কমছে বন্ধ কারখানার সংখ্যা কর্মমুখর হচ্ছে শিল্পাঞ্চল
ads

নিজস্ব প্রতিবেদক

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা আন্দোলন, বিােভ ও শ্রমিক অসন্তোষের পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল। সপ্তাহের প্রথম কর্মদিবস শনিবার সকাল থেকেই অধিকাংশ পোশাককারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কোথাও কর্মবিরতি বা অসন্তোষের ঘটনা ছাড়াই  স্বাভাবিক নিয়মে চলছে উৎপাদন। একই সাথে কমেছে বিভিন্ন কারণে বন্ধ থাকা কারখানার সংখ্যা।
শিল্প পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারাসহ বিভিন্ন কারণে মোট ৪৫টি কারখানা বন্ধ ছিল। গতকাল সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫টিতে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ১২টি, সাধারণ ছুটিতে দু’টি এবং অন্যান্য কারণে একটি কারখানা বন্ধ রয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, বিােভ কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাভারের হেমায়েতপুর, উলাইল, রেডিও কলোনি এবং আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো ও বাইপাইলসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কর্মস্থলে যেতে দেখা গেছে। নির্ধারিত সময়ে কারখানায় এসে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। অধিকাংশ কারখানায় স্বাভাবিক নিয়মে উৎপাদন কার্যক্রম চলেছে।
কর্মস্থলে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকরা। তাদের ভাষ্য, আগের কয়েক দিনের তুলনায় শিল্পাঞ্চলের পরিবেশ অনেকটাই শান্ত। নির্বিঘেœ কাজ করতে পারায় তারা স্বস্তিতে রয়েছেন। তবে কর্মপরিবেশ স্বাভাবিক রাখার পাশাপাশি নিয়মিত বেতনভাতা পরিশোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার আশপাশ ও বিভিন্ন শিল্প এলাকায় পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করেন, শিল্পাঞ্চলের এই শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক কর্মপরিবেশ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
এ দিকে দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার পরিস্থিতি কাটিয়ে শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে শিল্পের স্থিতিশীলতা ধরে রাখতে শ্রমিকদের ন্যায্য দাবি, নিয়মিত বেতনভাতা পরিশোধ এবং মালিক-শ্রমিকের মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।