
মাসুম খলিলী ইস্তাম্বুল
জেরুসালেম ও ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদার, যুবসমাজের মধ্যে সংহতি গড়ে তোলা এবং ফিলিস্তিন ইস্যুতে বৈশি^ক সচেতনতা বৃদ্ধির ল্য নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে পঞ্চম আন্তর্জাতিক যুব সম্মেলন। ২৭ থেকে ২৯ নভেম্বর তিন দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন দেশের যুব সংগঠন ও ফিলিস্তিনপন্থী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
‘দ্য ফিফথ ইন্টারন্যাশনাল ইয়ুথ কনফারেন্স ফর জেরুসালেম অ্যান্ড প্যালেস্টাইন’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুক্রবার সকালে ইস্তাম্বুলের কায়া ইস্তাম্বুল ফেয়ার অ্যান্ড কনভেনশন হোটেলে অনুষ্ঠিত হয়। গ্লোবাল কোয়ালিশন ফর জেরুসালেম অ্যান্ড প্যালেস্টাইন এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বিভিন্ন দেশের যুবপ্রতিষ্ঠান ও ফিলিস্তিনের পে কাজ করা সংগঠন অংশ গ্রহণ করে। সকাল ১০টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। দিনের প্রথমার্ধে ‘দি গ্রেট ফাড অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রান্সফরমেশন শীর্ষক প্রথম সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। দ্বিতীয় প্যানেল আলোচনা হয় ‘বিশেষায়িত কোয়াশিলশনের কাজ ও বন্যাত্তোর জাতির যুবসমাজের ভূমিক’ শীর্ষক দ্বিতীয় সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফিলিস্তিন ইয়ুথ ফোরাম, আনাতোলিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশন (এজিডি), ইয়ুথ অ্যান্ড হিউম্যানিটি মুভমেন্ট ও ইয়ুথ মুভমেন্ট। এ ছাড়া ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশকারী অন্যান্য সংগঠনের প্রতিনিধিরাও এতে সম্পৃক্ত হন।
সম্মেলনের অন্যতম ল্য হচ্ছে আন্তর্জাতিক যুবসমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, জেরুসালেমের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ফিলিস্তিনিদের অধিকার ও মানবিক সঙ্কটের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা।
বিশেষ করে ফিলিস্তিন প্রশ্নে তরুণ প্রজন্মের ভূমিকা, আন্তর্জাতিক জনমত গঠন, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার এবং বিভিন্ন দেশের যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ত্রে তৈরির বিষয়গুলো এ ধরনের সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য হতে পারে।
গাজায় দীর্ঘস্থায়ী সঙ্ঘাত, বেসামরিক মানুষের নিরাপত্তা, মানবিক সহায়তা, অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি এবং জেরুসালেমের মর্যাদা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক ও উদ্বেগ অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে যুব সংগঠনগুলোর আন্তর্জাতিক যোগাযোগ ও নাগরিক উদ্যোগ ফিলিস্তিন প্রশ্নে জনসচেতনতা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ ত্রে হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ মে ইস্তাম্বুলেই অনুষ্ঠিত হয়েছিল এ সম্মেলনের চতুর্থ আয়োজন। ওই সম্মেলনে বিশে^র বিভিন্ন দেশের মুসলিম যুবকদের অংশগ্রহণ এবং ফিলিস্তিন ও আল-কুদসের পে ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব দেয়া হয়।
তিন দিনব্যাপী এবারের সম্মেলন ২৯ নভেম্বর শেষ হওয়ার কথা। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে ফিলিস্তিনের পে আন্তর্জাতিক যুবসমাজের যোগাযোগ, সহযোগিতা ও সম্মিলিত নাগরিক উদ্যোগ আরো বিস্তৃত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









