
ক্রীড়া ডেস্ক
২০২২ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টিনার হয়ে পুরো দাবড়ে বেড়ানো কার্লোস তেভেজ। তবে এবার আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানাতে চান ৪২ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ড। তবে এই ম্যাচে এক সাথে দেখা যেতে পারে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কিংবদন্তি তেভেজের সম্মানে আয়োজিত বিদায়ী প্রীতিম্যাচে খেলার সম্মতি দিয়েছেন লিওনেল মেসি। এবার পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অপেক্ষায় তেভেজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একই মাঠে, এমনকি একই দলে দেখার সম্ভাবনায় রোমাঞ্চিত ফুটবলপ্রেমীরা।
বুয়েন্স আয়ার্সের বোকা জুনিয়র্সের বিখ্যাত স্টেডিয়াম লা বোম্বোনেরায় আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









