গোপালগঞ্জে বন্ধ লিগের খেলা
ads

ক্রীড়া প্রতিবেদক
চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ভেনু তালিকা থেকে আপাতত বাদ পড়ছে গোপালগঞ্জ। জেলার বর্তমান পরিস্থিতিতে খেলা আয়োজন কঠিন হওয়ায় সেখানে আপাতত কোনো ম্যাচ না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গোপালগঞ্জের পরিবর্তে মানিকগঞ্জ ও ময়মনসিংহ ভেনুতে খেলা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
গোপালগঞ্জ ছিল আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নের হোম ভেনু। বিকল্প হিসেবে এই দুই ক্লাবকে মানিকগঞ্জ অথবা ময়মনসিংহের মধ্যে একটি ভেনু বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে বাফুফে। দুই ক্লাবই নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। 
বাংলাদেশ ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘গোপালগঞ্জের চলমান অস্থিরতার কারণে সেখানে খেলা চালানো কঠিন। তাই আমরা জানুয়ারি পর্যন্ত এই ভেনুতে খেলা বন্ধ রেখেছি।’