বৃষ্টিবিঘিœত ম্যাচে সহজেই জিতল ইংল্যান্ড
ads

 ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়, ইংল্যান্ডের দুর্দান্ত বোলিং, বৃষ্টির বাধা- সব মিলে গতকাল শেষ হয়েছে রোমাঞ্চকর এক ম্যাচ। পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের বৃষ্টিবিঘিœত তৃতীয়টিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল হ্যারি ব্রুকের দল। বল হাতে আগুন ঝরানো বোলিংয়ে ইংলিশদের জয়ের নায়ক জেমি ওভারটন। মাত্র ১২ রান দিয়ে তিনি নিয়েছেন ৫ উইকেট। তাতেই ১০৮ রানে গুটিয়ে যায় মিচেল মার্শের দল। আর সেই লক্ষ্য তাড়া করে ৮.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে ইংল্যান্ড। 
ব্রিসবেনের গাব্বায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। শুরুতে অবশ্য আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালোই এগোচ্ছিল অস্ট্রেলিয়া। প্রথম পাঁচ ওভারের মধ্যেই ৫০ রান তুলে নেয় স্বাগতিকরা। পাওয়ার প্লেতে তাদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৬৪ রান। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় সফরকারীরা। জেমি ওভারটনের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। চার ওভারে একটি মেডেনসহ মাত্র ১২ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন এই পেসার।