
নিজস্ব প্রতিবেদক
শিশুদের শীতকালীন খেলার সামগ্রী ব্যাডমিন্টন সেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার বনানীর নৌবাহিনীর সদর দফতরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পরে শিশুদের ব্যাডমিন্টন সেট উপহার হিসেবে প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানান তার উপ প্রেস সচিব মো: সুজাউদ্দৌলা।
তিনি জানান, শিশু-কিশোরদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে শিশুদের সাথে কথা বলেন তিনি। তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেয়ার পাশাপাশি সবাই মিলে খেলাধুলা করছে কিনা, সে বিষয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। নামাজের পরে প্রধানমন্ত্রী একদল শিশু-কিশোরের হাতে খেলার সামগ্রী ব্যাডমিন্টন সেট উপহার দেন এবং তাদের নিয়মিত খেলাধুলো করার উপদেশ দেন।
উপ প্রেস সচিব বলেন, একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন তিনি। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী। এর আগের শুক্রবারেও প্রধানমন্ত্রী একই জায়গায় শিশু-কিশোরদের মধ্যে ফুটবল ও ভলিবলের সামগ্রী বিতরণ করেছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









