
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
ডিসেম্বরকে সামনে রেখে দুই দেশের সীমান্ত পরিস্থিতি ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতা মোকাবেলা এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে জনবল, টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি। ড্রোন, থার্মাল প্রযুক্তি, বডি-অন ক্যামেরা ও সার্চলাইট ব্যবহার করে দিন-রাত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হচ্ছে সীমান্ত। গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে বসানো হয়েছে তল্লাশিচৌকি। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে বিশেষ তল্লাশি।
চুয়াডাঙ্গা জেলায় মোট ১৪৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ৫৮ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত ৩৪ কিলোমিটার এবং ৬ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত ১১৩ কিলোমিটার। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সম্ভাব্য পুশইন রুট চিহ্নিত করে সেখানে সার্চলাইট স্থাপন করা হয়েছে। ড্রোন ও বডি-অন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









