নোয়াখালীতে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেফতার
ads

 নোয়াখালী  অফিস
নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেলে গাঁজা পাচারের সময় কুমিলাভিত্তিক মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও এসআরবি-১১। গত বুধবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ তাদের নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।
গত মঙ্গলবার রাতে বেগমগঞ্জ থানাধীন বাংলাবাজার এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও এসআরবি- যৌথ অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করে। তারা হলেন- কুমিল্লা জেলা কোতোয়ালি থানার উত্তর মাজিগাছা এলাকার ইব্রাহিম খলিলের ছেলে ফরহাদ হোসেন (২০) এবং বুড়িচং থানার জয়নাল আদেীনের ছেলে ইকবাল (২৬)। এ সময় গাঁজা বহনকারী ১২৫ সিসি একটি মটর সাইকেলও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি  জেলা কার্যালয় এবং এসআরবি-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি যৌথ টিম বাংলাবাজার এলাকার পশ্চিম গলি মাদরাসা রোডের ‘জননী মেডিক্যাল’ দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করে। 
বেগমগঞ্জ মডেল থানার ওসি আসসাদুর জামান বলেন তাদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।