
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মনির আহমদ বাহাদুর, যুগ্ম-সম্পাদক পদে মোহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক পদে আবদুল কাইয়ুম, অর্থ সম্পাদক পদে জামাল উদ্দিন, প্রচার সম্পাদক পদে শেয়াকত আলী, দপ্তর সম্পাদক পদে আবদুর রহমান ও সিনিয়র সদস্য আমিন খান।
দুই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন সহসভাপতি শেখ আহমদ ও সাধারণ সম্পাদক আবদুল মোনাফ। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন লায়ন রমজান আলী রমু, সচিব হিসেবে ছিলেন আয়ুব আলী।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব জুবাইরুল আলম, উপজেলা জামায়াতের সাবেক আমির মাস্টার মনির আবছার চৌধুরী, বর্তমান আমির মাস্টার নুরউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গিয়াসউদ্দিন ফয়সাল, চরপাথরঘাটা ইউনিয়ের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, বিএনপি নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী, জামায়াত নেতা আ্যাডভোকেট হারুন, জামাল উদ্দিন মুন্সি, মুছা সিকদার, আয়েশা মেম্বার, নুর নবী লেদু, কোরবান আলী, ইমরান হোসেন তারা, ডা. জনি, বাহাদুর পারজানা আকতার প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









