রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা কামনা
কক্সবাজারে হেফাজতে ইসলাম আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকরা : নয়া দিগন্ত।

কক্সবাজার অফিস

Advertisement

কক্সবাজার সদর আসনের সরকার দলীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান না হওয়ায় কক্সবাজারসহ গোটা দেশ সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ সঙ্কটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা ও সমন্বিত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। 
তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার আয়োজিত ‘উদ্বাস্তু রোহিঙ্গাদের পূর্ণ-নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদস্থ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই বৈঠকে প্রধান আলোচক ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়ন ও নাগরিক অধিকার হরণের অবসান ঘটিয়ে পূর্ণ নাগরিক মর্যাদায় তাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের জনগণ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিলেও দীর্ঘস্থায়ী এ সঙ্কট কক্সবাজারসহ দেশের ওপর বহুমুখী চাপ সৃষ্টি করছে। রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান এবং ভবিষ্যতে পুনরায় বাস্তুচ্যুতির ঝুঁকি এড়াতে মিয়ানমারে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
হেফাজতের কক্সবাজার জেলা আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাখেনÑ জেলা সদস্যসচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। জেলা সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক জামিয়া আজিজুল উলুম বাবুনগরের মুহাদ্দিস মাওলানা ড. হারুন আজিজী নদভী। বিশেষ আলোচক ছিলেন, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম আহবায়ক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ,  রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অধ্য মাওলানা রাহমত সালাম, বাংলাদেশ খেলাফত মজলিশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, হাশেমিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, অ্যাড. নিজামুল হক, কক্সবাজার জেলা প্রেস কাব সভাপতি বেলাল তৌহিদ, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।
বক্তারা রোহিঙ্গা সঙ্কটের প্রভাবে কক্সবাজারের পরিবেশ, বনভূমি, স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান, জনস্বাস্থ্য ও অবকাঠামোর ওপর সৃষ্ট চাপের বিষয়টি তুলে ধরেন। একই সাথে ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক পাচার, অপহরণ, মানবপাচার, সহিংসতা ও অন্যান্য অপরাধের ঝুঁকি মোকাবেলায় কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়াও বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আবু মুসা, নেজামে ইসলাম নেতা মাওলানা খালেদ সাইফী, লেখক হাফেজ সাইফুল ইসলামসহ  প্রতিনিধিত্বশীল আলেম-ওলামা, শিাবিদ, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।