
দিনাজপুর প্রতিনিধি
ইসলামের পথে আঘাত এলে ঘরে বসে না থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। গত শনিবার দিনাজপুরের গোর-এ-শহীদ বড়ময়দানে দিনাজপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদ আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, বিজয়ের জন্য উত্তেজিত না হয়ে ধৈর্য ধরতে হয়। হুদায়বিয়ার সন্ধিতে ছাড় দেয়ার কারণেই রাসূল সা: মাত্র চার বছরের ব্যবধানে সাড়ে ১২ লাখ বর্গমাইল এলাকায় ইসলামকে বিজয়ী করতে পেরেছিলেন।
সম্মেলনে প্রধান বক্তা মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, তারা ক্ষমতা বা দাপট দেখানোর জন্য নয়, বরং ইসলামকে বিজয়ী ও দ্বীনকে হেফাজত করতে সংসদ সদস্য হয়েছেন। ঈমানের প্রশ্নে কোনো আপস করা হবে না উল্লেখ করে তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মাওলানা মোশারফ হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী রাকিব আহমেদ অনু। এ ছাড়া মাওলানা এনামুল হক মুসা, মুফতি নুরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান সাঈদী, মাওলানা হোসাইন আহমাদ রাজু ও মাওলানা মো: কামরুজ্জামান বক্তব্য দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








