মোস্তফা জামাল হায়দারের রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের আলোচনা সভা


১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের আশু রোগমুক্তি কামনায় গতকাল রোববার রাজধানীর পল্টনে বাংলাদেশ কল্যাণ পার্টির অস্থায়ী কার্যালয়, আল-আমিন ইসলাম টাওয়ারে ১২ দলীয় জোটের উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি ড. গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
সভায় জোটের সমন্বয়ক শামসুদ্দিন পারভেজ, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইসলামি ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এম এ মান্নানসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নেতারা মহান আল্লাহর দরবারে জোট প্রধানের পূর্ণাঙ্গ সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর প্রতিও তার জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

Advertisement