
রায়পুরা ( নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীর রায়পুরায় আপন চাচাতো ভাইয়ের দায়ের কোপে মো: শাহীন মিয়া (২৩) নামে এক যুবক খুন হয়েছে। নিহত যুবক আমীরগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
জানা গেছে, বাড়িতে ইট রাখাকে কেন্দ্র করে দুই ভাই আওলাদ হোসেন ও মোবারক হোসেন মোকা’র মধ্যে তর্ক বির্তক শুরু হয়। এ সময় বাপ চাচাদের ঝগড়াতে দুই চাচাতো ভাই জড়িয়ে পড়ে। এ সময় মোকারম হেসেন ওরফে মোকার ছেলে রাব্বি মিয়া (১৫) অপর চাচাতো ভাই শাহীন মিয়াকে দা দিয়ে কোপ দিলে কোমরের নিচের অংশে কেটে যায়।
এ সময় নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য এরশাদুল হক পরম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







