
বাসস
জেলার টঙ্গী চেরাগ আলী মার্কেট-সংলগ্ন একটি ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনে একই পরিবারের তিনজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
গতকাল বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে দগ্ধ ব্যক্তিরা হলেন- লালচান (৬০), নাছিমা (৫০) ও তানিশা (১৬)। দুর্ঘটনার পরপরই সকাল সাড়ে ৭টার দিকে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ড. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিদগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তারা প্রত্যেকেই মারাত্মকভাবে ‘ফ্লেম বার্ন’-এর শিকার হয়েছেন। চিকিৎসকের দেয়া তথ্যমতে, লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাছিমার ৮৫ শতাংশ এবং তানিশার ৮৬ শতাংশ পুড়ে গেছে।
বাড়ির মালিক ফখরুল ইসলাম জানান, সকালে ভাড়া দেয়া ঘরে গ্যাস সিলিন্ডারজনিত অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছান। পরবর্তীতে আশপাশের লোকজনের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বাসসকে জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








