
নয়া দিগন্ত ডেস্ক
দেশে চলতি বছর হাম ও উপসর্গে মৃত্যু ১২ শ’ ছাড়িয়েছে। সর্বশেষ রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন ঢাকা বিভাগে এবং একজন করে চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে মারা গেছেন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩৪২ জন। এর মধ্যে এক হাজার ৩০৭ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৭৯ জন আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ২৮৬ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন আর উপসর্গে মারা গেছে এক হাজার ৯৭ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৩ হাজার ১৫৭ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৩৭ হাজার ৭০৮ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯০ হাজার ৬৬৩ জন আর সুস্থ হয়ে আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৮৩ হাজার ৪২ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৬০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৯৬, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮৬, চট্টগ্রামে ১১১, বরিশালে ৮৪, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
সিলেট বিভাগে যুবকের মৃত্যু
সিলেট ব্যুরো জানান, সিলেটে ফের বেড়েছে হামে মৃত্যু। এবার মারা গেলেন ৩৮ বছরের এক যুবক। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে অবস্থায় মারা যাওয়া সাদিকুর রহমান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। এই সময়ে নতুন করে কারো হাম শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৩২ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০৮ জন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, চলতি বছরে হাম ও উপসর্গে ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৭, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে নিশ্চিত হামে সিলেট ও হবিগঞ্জে চারজন করে এবং মৌলভীবাজারে ও সুনামগঞ্জে একজন করে মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে ৮১, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








