
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরে এক বিকাশ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ সাত লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার মনোহরপুর এলাকার খালেকের স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী সুমন মৃধা (৩৫) উপজেলার বারবাকপুর এলাকার রুস্তম মৃধার ছেলে। হাজিরহাট বাজারে তার বিকাশের দোকান রয়েছে। সুমন মৃধা জানান, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতালে গিয়ে আহত সুমনের সাথে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








