
ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হলো না ইংল্যান্ডের। সিরিজের প্রথম ম্যাচেই সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে হ্যারি ব্রুকের দল। ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে না পারার পর বোলিংয়েও অস্ট্রেলিয়ার ব্যাটারদের আটকে রাখতে পারেনি ইংলিশরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের।
পার্থের অপটাস স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। বোলারদের দাপটে শুরু থেকেই চাপে পড়ে ইংল্যান্ড। সফরকারীদের ইনিংসে থেমে যায় ১৩১ রানেই। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন গাস অ্যাটকিনসন। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকেই ইতিহাস গড়েন ২১ বছর বয়সী বিয়ার্ডম্যান। ৭.৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে শিকার করেন ছয় উইকেট। ওয়ানডে অভিষেকে কোনো অস্ট্রেলীয় বোলারের এটিই সেরা বোলিং। এ ছাড়া স্পেন্সার জনসন নেন তিনটি উইকেট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








