
ক্রীড়া প্রতিবেদক
বার্জার ৪৪তম জাতীয় মহিলা দাবায় শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ। ১২ খেলা শেষে সাড়ে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। আজ ইভার বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন হবেন ওয়াদিফা। আট পয়েন্ট করে নিয়ে তিনজন খেলোয়াড় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন এরা হলেন- গতবারের মহিলা চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার নুশরাত জাহান আলো ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী। সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। সাত পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন তিনজন খেলোয়াড়। এরা হলেন- বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন এবং এসএসপিএল স্পোর্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ।
গতকাল ওয়াদিফা আহমেদ খন্দকার অনিকা মাওলার সাথে ড্র করেন। নোশিন আঞ্জুম মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদের সাথে ড্র করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী কুমিল্লার নুশরাত জাহান লিজাকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এ রাউন্ডে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবার কাছে হেরে যান। জিন্নাত আক্তার শাহনাজ মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিনকে পরাজিত করেন। বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ গাইবান্ধার সানজিদা শাকিবকে পরাজিত করেন। আজ শেষ রাউন্ডের খেলা শুরু হবে। এতে রানী হামিদ খুশবুর সাথে, শিরিন সানজিদার সাথে, অনিকা জিন্নাতের সাথে, ইভা ওয়াদিফার সাথে, নোশিন আলোর সাথে, লিজা ওয়ালিজার সাথে ও দিবা নীলাভার সাথে খেলবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








