
ঠাকুরগাঁও প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে জনগণের ভোট রক্ষা করা আমাদের দায়িত্ব। কেউ যেন কোনো অবস্থাতেই ভোট চুরি করতে না পারে এ জন্য আমাদের সবাইকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, দেশের মানুষ এখন আগের চেয়ে জামায়াতের প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠছে। গত সংসদ নির্বাচনের পর সরকার দলের নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজিসহ সর্বোপরি দুঃশাসনের কারণে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। পক্ষান্তরে যে সব এলাকায় জামায়াতের এমপি নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সাধারণ মানুষ তুলনামূলক অনেক ভালো আছে। কারণ সেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাট হয় না বিধায়, ঠাকুরগাঁওয়ের ভোটাররাও এবার নতুন করে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
সব প্রকার ভয়-ভীতি, হুমকি-ধমকি ও রক্তচক্ষুকে উপক্ষো করে নির্বাচনের মাঠে নেতাকর্মীদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, নির্বাচনের প্রতিপক্ষ নানা প্রকার সুযোগ নিয়ে আমাদের মনোবল নষ্ট করার অপচেষ্টা করতে পারে। আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদেরও ভয়-ভীতি দেখাতে পারে। তারা যত বাধা সৃষ্টি করুক না কেন, আমরা আমাদের লক্ষ্য থেকে বিন্দুমাত্র সড়ে আসব না।
জামায়াতের জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, বায়তুলমাল সম্পাদাক অধ্যাপক ফিরোজ বিশ^াস, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, প্রেস সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল জুয়েল, সদর আমির মাওলানা মিজানুর রহমান, সদর সেক্রেটারি এস এম আদিউল ইসলাম প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








