
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাই সোবহানিয়া কমপ্লেক্সের পীর আব্দুল মোমেন নাছেরীর স্ত্রী শামীমা আক্তার লাকি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাত ১১টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে মিরসরাইয়ের ওয়াহেদপুরে সোবহানীয়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সোমবার সকাল সোয়া ৮টায় তিনি ঢাকায় ইন্তেকাল করেছেন।
সোমবার বাদ আসর ঢাকার পূর্ব শেওড়াপাড়ায় মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা উত্তর মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মসজিদ মিশনের সভাপতি ড. মাওলানা খলিলুর রহমান মাদানীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় জানাজায় মরহুমার স্বামী মিরসরাইয়ের পীর আল্লামা আব্দুল মোমেন নাছেরী ইমামতি করেন। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, ব্যারিস্টার সুলতান আহমদ কলেজের অধ্যাপক বোরহান উদ্দিন, মরহুমার ছেলে তাহসিন নাছেরী।
আল্লামা নাছেরী তার মরহুমা সহধর্মিণীর রূহের মাগফিরাত ও তাকে জান্নাতবাসি করার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শামীমা আক্তার লাকির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








