স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনের হার্টে সফলভাবে দু’টি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। তার হার্টে কমপক্ষে তিনটি ব্লক পাওয়া গেছে বলে জানা গেছে। তবে গতকাল রাজধানীর একটি হাসপাতালে দু’টি রিং পরানো হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান। এর আগে একই হাসপাতালে এনজিওগ্রাম করা হলে চিকিৎসকদের পরামর্শে গতকাল দু’টি মেজর ব্লকের জন্য দু’টি রিং পরানো হয়েছে। অন্য ব্লকটি ডায়ালেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।

Advertisement