
সামুদ্রিক বিজ্ঞানবিষয়ক গবেষণা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং অস্ট্রেলিয়ার উলংগং বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভিসির কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রো-ভিসির (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। এ সময় ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীর ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্সের (আইসিওজি) পরিচালক ড. কে এম আজম চৌধুরী এবং অস্ট্রেলিয়ার উলংগং বিশ্ববিদ্যালয়ের ড. লিওনার্দো বার্নার্ড, ড. ফ্রেয়া ক্রফট, ড. প্রকাশ গোপাল ও ড. মিশেল ভয়ার উপস্থিত ছিলেন।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার উলংগং বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরিবেশ, সমুদ্রবিষয়ক আইন, সামুদ্রিক নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, মৎস্য ব্যবস্থাপনা এবং ব্লু-ইকোনমি বা নীল অর্থনীতি বিষয়ে যৌথ অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে ব্লু-ইকোনমি-বিষয়ক যৌথ গবেষণা কার্যক্রম গ্রহণে তারা গুরুত্বারোপ করেন। এ ছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণাপত্র প্রকাশের বিষয়েও আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








