
শেরপুর শহরের অদূরে সদরের কুসুমহাটি বাজারে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এসব বুথের উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো: বেল্লাল হোসেন। পূবালী ব্যাংক শেরপুর টাউন শাখার উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অপু রাকিবুল ইসলাম, আশরাফুল ইসলাম রানা প্রমুখ। সভা সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। সভায় প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো: বেল্লাল হোসেন বলেন, বাংলাদেশ সরকারের ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিংয়ের যে স্বপ্ন, সেটি বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের এ প্রয়াস। সব গ্রাহক যাতে সহজভাবে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও তোলা এবং বিভিন্ন বিল পরিশোধ নিজেরাই করতে পারে সেজন্যই ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন করা হলো। গ্রাহক এর শতভাগ সুফল ভোগ করবে এটিই আমরা প্রত্যাশা করি। শেরপুর প্রতিনিধি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








