
চট্টগ্রাম বন্দরে সেবা দ্রুত ও সহজ করতে ব্যবস্থা গ্রহণ
চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট সব বিভাগ, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারক/কনসাইনি এবং বন্দর ব্যবহারকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সেবা কার্যক্রমকে আরো দ্রুততর, আধুনিক, সহজীকরণ এবং জাল-জালিয়াতি রোধকল্পে Terminal Operating System (TOS)-এর আওতাধীন অনলাইন ই-চালান (E-Challan) সিস্টেমে নতুনভাবে বিল অব এন্ট্রির R Number এবং CP Number অন্তর্ভুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী গাড়ি চূড়ান্তভাবে গেট আউট (Gate Out) করার ক্ষেত্রে অনলাইন ই-চালান (E-Challan) বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবহারকারী উভয়ের জন্যই একটি চূড়ান্ত দলিল হিসেবে ব্যবহৃত হয়।
আমদানিকারক বা সিঅ্যান্ডএফ এজেন্টগণ তাদের পণ্য ডেলিভারির এই বিশেষ ই-চালানে কাস্টমসের যাবতীয় শুল্ক ও কর পরিশোধের কনফার্মেশন হিসেবে বিল অব এন্ট্রির R Number এবং চট্টগ্রাম বন্দরের মাশুল বা চার্জ পরিশোধের কনফার্মেশন হিসেবে CP Number দেখতে পাবেন।
ই-চালানে ওই দুটি পেমেন্ট কনফার্মেশন নম্বর অন্তর্ভুক্ত থাকায় চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট বিভাগগুলোর জন্য কাস্টমস ও বন্দর উভয়ের ফি পরিশোধের সত্যতা সহজেই যাচাই করা সম্ভব হবে। এটি অনাকাক্সিক্ষত জালিয়াতি সম্পূর্ণভাবে রোধ করে বন্দরের চূড়ান্ত গেট আউট ও ডেলিভারি কার্যক্রমকে অধিকতর নিরাপদ, স্বচ্ছ ও গতিশীল করবে।
বন্দর ব্যবহারকারীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই আধুনিক অনলাইন সুবিধা ব্যবহার করে নির্বিঘেœ ও নিরাপদে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








