
আনাদোলু
আগামি ২৭ অক্টোবরের নির্বাচন সামনে চালানো এক জনমত জরিপে দেখা গেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী দলগুলো পার্লামেন্টে তার জোটের চেয়ে ১৮টি আসনে এগিয়ে রয়েছে। চ্যানেল ১২-এর জরিপ অনুযায়ী, নেতানিয়াহুবিরোধী জায়নবাদী দলগুলো ৫৪টি এবং আরব দলগুলো ১৩টি আসন পেতে পারে। চ্যানেলটি ‘তৃতীয় জোট’ হিসেবে চিহ্নিত একটি গোষ্ঠীর ভাগ্যে জুটতে পারে চারটি আসন। সরকার গঠনের জন্য নেসেটের অন্তত ৬১টি আসন প্রয়োজন।
১২ অক্টোবর জরিপটি চালানো হয়। এতে ১৮ বছর বা তার বেশি বয়সী ৫০৯ জনের মতামত নেয়া হয়। জরিপের ফলে সর্বোচ্চ ৪ দশমিক ৪ শতাংশ পয়েন্ট পর্যন্ত ত্রুটি থাকতে পারে। জরিপ অনুযায়ী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ২৩টি আসন পেয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে। নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ২০টি আসন, যা চ্যানেলটির আগের জরিপের চেয়ে একটি কম। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বিয়াখাদ পার্টি পেতে পারে ১৩টি আসন। ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টি এবং আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু পার্টি পেতে পারে ৯টি করে আসন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








