
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মো: মজিবুর রহমান ও সম্পাদক পদে মো: আব্বাস আলী নির্বাচিত হয়েছেন। গত শনিবার ভোটগ্রহণ ও গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা মো: মনির উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, সভাপতি পদে চাকা প্রতীকে মজিবুর রহমান ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের মো: আশরাফুল ইসলাম পান ১৮৮ ভোট এবং ছাতা প্রতীকের মো: এসরাফিল পান ২৮ ভোট। সহসভাপতি পদে দেয়ালঘড়ি প্রতীকে বিজয় কুমার চক্রবর্তী ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের দুরুল হোদা ১৬৪ এবং গরুগাড়ি প্রতীকের মো: সাদিকুল ইসলাম ৮৭ ভোট পান।
সম্পাদক পদে মই প্রতীকে আব্বাস আলী ২১৪ ভোট পেয়ে বিজয়ী হন। মাছ প্রতীকের মো: তৌহিদুজ্জামান বাবু ১৮৮ এবং আম প্রতীকের মো: জাহিদ হাসান ৫০ ভোট পান।
কার্যনির্বাহী সদস্য পদে হাতপাখা প্রতীকে মো: আমিন ৩৫৩ ভোট, হরিণ প্রতীকে মো: মাসুদ রানা (কমল কাদরী) ৩৫০, ফুটবল প্রতীকে মো: ফারুক আহমেদ ৩২৬, কবুতর প্রতীকে মো: সেলিম সরকার ৩১৬, আনারস প্রতীকে মিলন আহমেদ রিপন ২৫১ এবং সেলাই মেশিন প্রতীকে আবদুল মতিন ২১৩ ভোট পেয়েছেন।
ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পোলিং এজেন্টদের স্বাক্ষর নিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজারের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








