বেওয়ারিশ ও পোষা কুকুরের গণটিকা দান শুরু
সিলেটে শুরু হয়েছে কুকুরের গণটিকার কার্যক্রম : নয়া দিগন্ত।

 সিলেট ব্যুরো

Advertisement

সিলেট নগরীতে জলাতঙ্কের ঝুঁকি কমাতে কুকুরের গণটিকাদান কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগরীর ৪২টি ওয়ার্ডে ১৫ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রতিটি কুকুরকে জলাতঙ্কের টিকা দেয়া হবে।  এসব কুকুরকে বিশেষ রঙ দিয়ে চিহ্নিত করা হবে।
গতকাল সকালে নগরীর মির্জাজাঙ্গালে উপজেলা প্রাণিসম্পদ দফতরে সিসিকের অর্থায়নে জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় ‘গধংং উড়ম ঠধপপরহধঃরড়হ ঈধসঢ়ধরমহ’-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, সিলেট নগরীকে সুন্দর ও নিরাপদ করার যে উদ্যোগ নেয়া হয়েছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো কুকুরের টিকাদান। প্রাণী নিধন করা যাবে না, তাই কুকুরকে টিকা দেয়ার মাধ্যমে নগরবাসীকে জলাতঙ্কের ঝুঁকি থেকে নিরাপদ রাখার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, নগরীর বিভিন্ন এলাকায় কুকুরের উপদ্রব রয়েছে। বিশেষ করে যেখানে উচ্ছিষ্ট ও পরিত্যক্ত খাবার পড়ে থাকে, সেসব এলাকায় কুকুরের বিচরণ বেশি। সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের আগের সময়েও কুকুরগুলো খাবারের সন্ধানে এসব স্থানে জড়ো হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাতেও কুকুরের উপদ্রবের কথা জানানো হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নগরবাসীর নিরাপত্তার জন্য এ  কর্মসূচি নেয়া হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: জোনায়েদ কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক সচিব মো: আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: জাহিদুল ইসলাম, ম্যাস ডগ ভ্যাকসিনেশন এক্সপার্ট ডা. হাবিবুর রহমান, ওয়ার্ল্ড ওয়াইড ভেটেরিনারি সার্ভিসের টিম কো-অর্ডিনেটর ডা. মো: কামরুল ইসলাম ও হাসান সাইয়েদুল মুরসালিন। উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আবু সালমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু, ডা. আব্দুস শহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মাসুদ ও ডা. শারমিন আক্তার।