
ক্রীড়া প্রতিবেদক
হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। দলটির নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই প্রতিযোগিতা। এবারের আসরে অংশ নেবে ১২টি দেশ।
বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বের অবস্থানের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে দলগুলোর প্রতিযোগিতা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দল মূল শিরোপার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো উঠবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলো খেলবে বোল প্রতিযোগিতায়।
বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াড : অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির ও হাবিবুর সোহান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








