বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের নতুন সূচি

 ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে দুই টেস্টের খেলা শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। পূর্বনির্ধারিত সকাল ১০টার পরিবর্তে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। আগামী ২৮ অক্টোবর মিরপুরে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে। আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। মূল লড়াইয়ের আগে ২২ থেকে ২৪ অক্টোবর বসুন্ধরায় বিসিবি একাদশের বিপক্ষে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। 
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ 
সফরের সূচি
২২-২৪ অক্টোবর : প্রস্তুতি ম্যাচ, বসুন্ধরা, সকাল ৯টা ৩০ মিনিট, ২৮ অক্টোবর-১ নভেম্বর : প্রথম টেস্ট, মিরপুর, সকাল ৯টা ৩০ মিনিট, ৫-৯ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, সিলেট, সকাল ৯টা ৩০ মিনিট

Advertisement