
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
কৃষি খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সার বিতরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা এনেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা। উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতা ও কৃষি অফিসের উদ্যোগে চালুকৃত ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে ওয়েবসাইটের মাধ্যমে সার বিতরণ হচ্ছে। স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত এই প্রযুক্তির সুফল পেয়ে পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলাও এটি ব্যবহার শুরু করেছে। ওয়েবসাইট চালুর ফলে সার বিতরণ, মজুদ ও সরবরাহসংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও পর্যবেক্ষণের সুবিধা তৈরি হয়েছে। ইউএনও মুরাদ হোসেনের পৃষ্ঠপোষকতায় এবং কৃষিবিদ আমিনুল ইসলামের পরিকল্পনা ও অর্থায়নে ওয়েবসাইটটি তৈরি করেন বকশীগঞ্জের এইচএসসি শিক্ষার্থী হৃদয় হাসান রাফি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







