সাংবাদিক আবু সালেহ আকনের পিতার ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

 

Advertisement

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, নয়া দিগন্ত পত্রিকার চিফ রিপোর্টার আবু সালেহ আকন এবং বাংলা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকনের বাবা, দক্ষিণ রাজাপুর ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা আইউব আলী আকনের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 
তিনি স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ২০১৮ সালের ১১ অক্টোবর বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
শিক্ষানুরাগী, ধর্মপরায়ণ, সমাজসেবক, রাজনীতিবিদ, সৎ-নিষ্ঠাবান ব্যক্তিত্বের অধিকারী আদর্শবান ব্যক্তি হিসেবে তিনি নিজ এলাকা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিত মহলে সমাদৃত ছিলেন। তিনি রাজাপুরের শুক্তাগর ইউনিয়নের দক্ষিণ নারিকেলবাড়িয়া গ্রামের আকন বাড়ির মৃত কাছেম আলী আকনের ছেলে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের উপজেলা সদরের গোরস্থান রোডের বাসভবনে পরিবারের পক্ষ থেকে তার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী, পরিচিত সবার কাছে তার রূহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।