
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ইজতেমা ২০২৭-এর তারিখ ও আয়োজন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ এবং টঙ্গী ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হামলা ও প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলাগুলোর দ্রুত তদন্ত ও চার্জশিট প্রদানের দাবি জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি কেফায়তুল্লাহ আজহারী। এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা লোকমান মাঝহারী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা আনিসুর রহমান, মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০২৭ সালের বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত সভার কার্যবিবরণী অনুযায়ী, বাংলাদেশের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ী নেজামের অধীনে দুই ধাপে ইজতেমা আয়োজনের বিষয়ে সম্মতি জানানো হয়েছে। নির্ধারিত তারিখ অনুযায়ী প্রথম ধাপ ৮ থেকে ১০ জানুয়ারি ২০২৭ এবং দ্বিতীয় ধাপ ১৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কিন্তু গত ৯ অক্টোবর একটি পত্রিকার অনলাইনে প্রচারিত একটি ভিডিও বার্তায় কথিত মুফতি ওসামা ইসলাম দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন যে ২০২৭ সালের ২৯ ও ৩০ জানুয়ারি টঙ্গীতে সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে এবং ভারতের নিজামুদ্দিন থেকে মাওলানা সাদ কান্ধলভী তাতে অংশ নেবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








