আমার নামের আগে পরে ‘মাননীয়’ বলবেন না : তথ্য প্রতিমন্ত্রী

 কিশোরগঞ্জ প্রতিনিধি
নিজের নামের আগে-পরে ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সম্বোধনের ক্ষেত্রে ‘মাননীয়’ নয়, নামের সাথে ‘প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ লিখলেই হবে। তবে ‘সংসদ সদস্য’ বা ‘এমপি’ পরিচয়ে সম্বোধন করলে খুশি হবেন।
গতকাল কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আমার নামের নিচে ‘মাননীয় প্রতিমন্ত্রী’ লিখেছেন। আমাদের নামের আগে বা পরে ‘মাননীয়’ শব্দটি ব্যবহার করবেন না। এ বিষয়ে মন্ত্রিপরিষদ থেকে আপনাদের চিঠি দেয়া হয়েছে। আমাকে সম্বোধন করতে হলেও শুধু নাম সম্বোধন করবেন। আর পরিচয়ের জন্য ‘প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ লিখবেন। তবে নান্দাইলের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই সংসদ সদস্য বা এমপি লিখলে বা বললে খুশি হই।
আসন্ন দুর্গাপূজা নির্বিঘেœ উদ্যাপনে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটার আশঙ্কা দেখা না গেলেও সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজস্ব বিবেচনায় পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা নির্ধারণ করবে। তবে রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিটি পূজামণ্ডপই গুরুত্বপূর্ণ।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের দলীয় নেতাদের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের নেতারাও যেন সম্মিলিতভাবে পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তায় ভূমিকা রাখেন।

Advertisement