
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ (সিএমএস) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) যৌথ উদ্যোগে “কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্বিন্যাস” শীর্ষক একটি জাতীয় সেমিনার শনিবার, ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ও আইজিএম (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সেমিনারটি সঞ্চালনা করেন। তিনি বাংলাদেশ-সৌদি আরবের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে দক্ষ জনশক্তি অভিবাসন, বিনিয়োগ, বাণিজ্য, খাদ্যনিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারের সূচনাপর্বে বক্তব্য দেন এনএসইউ-এর ভিসি অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বহুমুখীকরণের পাশাপাশি শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা এবং পেশাগত উন্নয়নে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশের কর্মীদের প্রস্তুত করার ওপরও তিনি গুরুত্ব দেন। বিজ্ঞপ্তি ।
পাশাপাশি, সেমিনারটি নীতিনির্ধারক ও গবেষকদের জন্য কার্যকর ধারণা প্রদান এবং বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক জোরদারের বাস্তবসম্মত পথ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনএসইউর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের সমন্বয়ক ড. সেলিম রেজা। ড. নুরুজ্জামান বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ, অর্থনৈতিক বহুমুখীকরণ, সৌদি আরবের ভিশন ২০৩০ এবং মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের কৌশলগত তাৎপর্য বিশ্লেষণ করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








